মেসেজ ফরোয়ার্ডিং সীমিত করলো ফেসবুক

৪ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৩  
ভুয়া তথ্য রোধে আরেকটি উদ্যোগ নিয়েছে ফেসবুক। সীমিত করা হয়েছে মেসেঞ্জারে মেসেজ ফরোয়ার্ডিং সুবিধা। এখন থেকে যেকোনো মেসেজ একবারে সর্বোচ্চ পাঁচ জনকে বা গ্রুপে শেয়ার করা যাবে। খবর এনগ্যাজেট। ফেসবুক জানিয়েছে, মেসেজ ফরোয়ার্ডিং সীমিত করার মাধ্যমে ভুল তথ্য এবং ক্ষতিকর কনটেন্ট ভাইরাল হওয়া রোধ হবে। এক ব্লগ পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গত এপ্রিলে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে একই ধরণের ফরোয়ার্ডিং লিমিট নির্ধারণ করে দেয়া হয়। এতে বিভিন্ন মেসেজ দ্রুত ফরোয়ার্ডিংয়ের পরিমান কমেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী ৭০ শতাংশ মেসেজ ফরোয়ার্ডিং কমেছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। করোনাভাইরাস মহামারি ও সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভুয়া তথ্য রোধে খুব চাপে রয়েছে ফেসবুক। সম্প্রতি প্লাটফর্মটি কোভিড-১৯ নিয়ে ৭০ লাখ পোস্ট সরিয়েছে, যার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের শেয়ার করার পোস্টও ছিলো। ডিবিটেক/বিএমটি